1তৃতীয় পুত্র অহর্হ, চতুর্থ পুত্র নোহা আর পঞ্চম পুত্র রাফা|
2বেলার পুত্রদের নাম: অদ্দর,
3গেরা, অবীহূদ, অবীশূয,
4নামান, আহোহ, গেরা, শফূফন আর হূরম|
5নামান, অহিয আর গেরা ছিলেন এহুদের উত্তরপুরুষ|

6এঁরা সকলেই গেবায নিজেদের পরিবারের নেতা ছিলেন| উষঃ ও অহীহূদের পিতা গেরা এঁদের বাড়ি ছেড়ে মানহতে উঠে য়েতে বাধ্য করেছিলেন|
7শহরযিম মোযাব অঞ্চলে তাঁর স্ত্রী হূশীম ও বারাক উভয়কেই বিদায দিয়ে আর একটি বিবাহ করেন এবং সেই বিবাহের ফলস্বরূপ কয়েকটি সন্তান হয়|
8স্ত্রী হোদশের মাধ্যমে য়োব্ব, সিবিয, মেশা, মল্কম, য়িযূশ, শখিয আর মির্ম নামে তাঁর সাত পুত্র হয়|
9এঁরাও সকলে নিজেদের পরিবারের নেতা ছিলেন|
10শহরযিম আর তাঁর স্ত্রী হূশীমেরও অহীটূব আর ইল্পাল নামে দুই পুত্র ছিল|

11ইল্পালের পুত্রদের নাম ছিল এবর, মিশিযম, শেমদ, বরীয আর শেমা| শেমদ, ওনো এবং লোদের শহরগুলি ও তার পার্শ্ববর্তী নগরগুলি গড়ে তুলেছিলেন|
12বরীয আর শেমা অযালোনে বসবাসকারী পরিবারগুলোর নেতা ছিলেন এবং গাতে যাঁরা বাস করতেন তাঁদের তাঁরা উঠে য়েতে বাধ্য করেছিলেন|
13বরীযর পুত্রদের নাম ছিল শাশক, য়িরেমোত্,
14সবদিয়, অরাদ, এদর,
15মীখায়েল, য়িশ্পা আর য়োহ|

16ইল্পালের পুত্রদের নাম সবদিয়, মশুল্লম, হিষ্কি, হেবর,
17য়িশ্ামরয, য়িষ্লিয আর য়োব্ব|
18শিমিযির পুত্রদের নাম ছিল যাকীম, সিখ্রি, সব্দি,
19ইলীযৈনয়, সিল্লথয, ইলীযেল,
20অদাযা, বরাযা আর শিম্রত্|

21শাশকের পুত্রদের নাম ছিল: য়িশ্পন, এবর, ইলীযেল,
22অব্দোন, সিখ্রি, হানন,
23হনানিয, এলম, অন্তোথিয,
24য়িফদিয আর পনূযেল|
25য়িরোহমের পুত্রদের নাম শিম্শরয, শহরিয, অথলিয,

26যারিশিয, এলিয আর সিখ্রি|
27এঁরা সকলেই জেরুশালেমে বাস করতেন এবং নিজেদের পরিবারের নেতা ছিলেন| একথা এঁদের পারিবারিক ইতিহাসে লেখা আছে|
28যিয়ীয়েল ছিলেন গিবিয়োনের পিতা| তিনি গিবিয়োনে থাকতেন| তাঁর স্ত্রীর নাম ছিল মাখা|
29য়িযীযেলের পুত্রদের নাম হল জ্যেষ্ঠ অব্দোন এবং তারপর যথাএমে সূর, কীশ, বাল, নের, নাদব,
30গদোর, অহিযো, সখর আর মিক্লোত|

31মিক্লোতের পুত্রের নাম শিমিয| এঁরা সকলে জেরুশালেমে তাঁদের আত্মীয়-স্বজনদের কাছাকাছি বাস করতেন|
32নেরেরপুত্রের নাম ছিল কীশ| কীশের পুত্র ছিল শৌল আর শৌলের পুত্রদের নাম ছিল: য়োনাথন, মল্কীশূয, অবীনাদব ও ইশ্বাল|
33য়োনাথনের পুত্রের নাম: মরীব্-বাল আর মরীব্-বালের পুত্রের নাম ছিল মীখা|
34মীখার পুত্রদের নাম ছিল: পিথোন, মেলক, তরেয আর আহস|
35আহসের পুত্রের নাম যিহোয়াদা, যিহোয়াদার পুত্রদের নাম আলেমত্, অস্মাবত্ আর সিম্রি| সিম্রির পুত্রের নাম মোত্সা,

36মোত্সার পুত্রের নাম ছিল বিনিয়া, বিনিয়ার পুত্রের নাম রফায়, রফায়ের পুত্র ছিল ইলীয়াসা আর ইলীয়াসার পুত্র ছিল আতসেল|
37আত্সেলের ছয় পুত্রের নাম: অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিযরিয, ওবদিয আর হানান|
38আত্সেলের ভাই এশকের পুত্রদের নাম ছিল: জ্যেষ্ঠ ঊলম, দ্বিতীয় য়িযূশ আর তৃতীয় পুত্র এলীফেলট|
39ঊলমের পুত্ররা সকলেই ছিল বীর সৈনিক, তীর ধনুক চালাতে পারদর্শী| এদের সকলেরই অনেক অনেক পুত্র ও পৌত্র ছিল| সব মিলিয়ে মোট 150 জন পুত্র ও পৌত্র ছিল|এঁরা সকলেই বিন্যামীনের উত্তরপুরুষ|
40ইস্রায়েলের সমস্ত বাসিন্দাদের নাম তাদের পারিবারিক ইতিহাসে লিপিবদ্ধ ছিল| সেই সমস্ত পারিবারিক ইতিহাস সঙ্কলিত করে ‘ইস্রায়েলের রাজাদের ইতিহাস’ গ্রন্থটি লেখা হয়|
You have read 1Chronicles 8
40 verses