Lumina
1Chronicles

David's Psalm of Thanksgiving

1Chronicles 16·Bengali Bible

1দায়ূদের নৈবেদ্য অর্পণ করা শেষ হলে তিনি প্রভুর নামে সমস্ত লোকদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানালেন|

2এরপর তিনি ইস্রায়েলের প্রত্যেক পুরুষ ও নারীকে একখানা করে গোটা পাঁউরুটি, কিছু খেজুর, কিস্মিস্ ও পিঠে বিতরণ করলেন|

3সাক্ষ্যসিন্দুকের সামনে কাজকর্ম করবার জন্য দায়ূদ কিছু লেবীয়কে নিয়োগ করলেন| এই সমস্ত লেবীয়দের মূল কাজ ছিল প্রভুর স্তবগান ও প্রশংসা করা|

4য়ে দলটি খঞ্জনী বাজাত, আসফ ছিল সেই দলটির নেতা| সখরিয় ছিলেন দ্বিতীয় দলটির নেতা|

5অন্যান্য লেবীয়রা ছিলেন যিয়ীয়েল, শমীরামোত্‌, য়িহীযেল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম এবং যিয়ীয়েল| এদের কাজ ছিল বীণা এবং অন্য এক ধরণের তন্ত্রবাদ্য বাজানো|

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

6যাজক বনায় ও য়হসীযেল সাক্ষ্যসিন্দুকের সামনে শিঙা ও কাড়া-নাকাড়া বাজানোর দায়িত্ব পালন করতেন| সেই দিন দায়ূদ, আসফ ও তাঁর সতীর্থদের প্রভুর প্রশংসা ও কীর্তনের দায়িত্ব দিয়েছিলেন|

7প্রভুর প্রশংসা কর আর তার নাম নাও| তিনি য়ে সমস্ত মহান কাজ করেছেন সবাইকে সে কথা বলো|

8প্রভুর উদ্দেশ্যে গান গাও| তাঁর প্রশংসা কর| তাঁর মহত্‌ কীর্তির কথা সবাইকে জানাও|

9প্রভুর পবিত্র নাম করে গর্বিত হও| তোমরা যারা তাঁকে চাও তারা আনন্দিত হও!

10প্রভুর দিকে এবং তাঁর শক্তির দিকে তাকাও| সর্বদা তাঁর সন্ধান কর|

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

11তিনি য়ে সব অলৌকিক কাজ করেছেন সেই সব মনে রেখো| মনে রেখো তাঁর সমস্ত সিদ্ধান্ত আর তাঁর দ্বারা কৃত চমত্কার!

12ইস্রায়েলের লোকরা, যাকোবের উত্তরপুরুষরা সকলেই প্রভুর দাস এবং প্রভুর মনোনীত লোক|

13প্রভু আমাদের ঈশ্বর এবং তাঁর সিদ্ধান্ত সর্বত্র বিরাজমান|

14সর্বদা তাঁর চুক্তি মনে রেখো| হাজার হাজার পুরুষ ধরে তাঁর আজ্ঞা মনে রেখো|

15অব্রাহামের সঙ্গে তাঁর য়ে চুক্তি হয়েছিল সেটি এবং ইসহাককে করা তাঁর প্রতিশ্রুতি মনে রেখো|

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

16যাকোবের জন্য প্রভু এটিকে একটি আইনস্বরূপ করে দিয়েছিলেন| ইস্রায়েলের সঙ্গে তিনি একটি চুক্তি করেছিলেন যা চিরস্থায়ী হবে|

17প্রভু ইস্রায়েলকে বলেছিলেন: “কনানীযদের বাসভূমি আমি তোমাদেরই দেবো|” প্রতিশ্রুত ভূখণ্ডটি তোমাদের হবে|”

18তখন জনসংখ্যা ছিল কম, মুষ্টিমেয কিছু লোক|

19যাযাবরের মতো ঘুরে বেড়াতো দেশ থেকে দেশান্তরে|

20কিন্তু প্রভু কাউকে তাদের আঘাত করতে দেননি এবং রাজাদের সতর্ক করে দিয়েছিলেন য়েন তারা তাদের কোন ক্ষতি না করে|

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

21এই সব রাজাদের প্রভু বলেছেন: “আমার মনোনীত লোকদের এবং ভাব্বাদীদের কেউ য়েন আঘাত না করে|”

22সমস্ত ভুবন, প্রভুর বন্দনা করো| প্রভু কেমন করে আমাদের রক্ষা করেন সেই সুখবর প্রতিদিন বলো|

23সমস্ত জাতিকে প্রভুর মহিমার কথা বলো| তাঁর অলৌকিক কীর্তির কথাও সবাইকে বলো|

24প্রভু মহান এবং প্রশংসার যোগ্য| অন্য সমস্ত দেবতাদের থেকে তিনি শ্রদ্ধেয় ও ভীতিকর|

25কেন? কারণ অন্য সমস্ত জাতির দেবদেবী শুধু মূল্যহীন পুতুলমাত্র| প্রভু বয়ং আকাশ বানিয়েছেন|

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

26প্রভু মহিমাময এবং দীপ্তিমান| তিনি যেখানে থাকেন সেখানে শক্তি এবং আনন্দ বিরাজ করে|

27সমস্ত লোক ও পরিবারগুলি প্রভুর মহিমা ও শক্তির প্রশংসা করো!

28প্রভুর মহিমার গান গাও| তাঁর নামের মাহাত্ম্য কীর্তন করো| প্রভুর চরণে তোমাদের নৈবেদ্য উত্সর্গ করো| তাঁকে সুন্দর ও পবিত্র পোশাকে উপাসনা করো|

29প্রভুর সামনে সমস্ত পৃথিবীর ভয়ে কম্পমান হওয়া উচিত্‌, কিন্তু ঈশ্বর পৃথিবীকে সুদৃঢ় করেছেন সুতরাং তা নড়বে না|

30আকাশে এবং মাটিতে আনন্দ ধ্বনিত হোক; বিশ্ব-চরাচরে সবাই বলে উঠুক, “প্রভুই এই পৃথিবীর নিযামক|”

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

31সমুদ্র এবং তার ভেতরের সব কিছুই আনন্দে চিত্কার করুক| মাঠগুলি এবং সেখানে যা কিছু আছে তারা আনন্দ প্রকাশ করুক|

32আনন্দে মশগুল অরণ্যের বৃক্ষরাশি প্রভুর সামনে গান করবে! কেন? কারণ প্রভু আসছেন পৃথিবীর বিচার করতে|

33প্রভুকে ধন্যবাদ দাও কারণ তিনি ভাল| তাঁর আশীর্বাদ ও করুণা চিরন্তন|

34প্রভুকে বলো, “হে ঈশ্বর, আমাদের পরিত্রাতা আমাদের ঐক্যবদ্ধ কর| সমস্ত জাতির হাত থেকে আমাদের রক্ষা করো| তাহলে আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করতে পারবো| তোমার মহিমার প্রশংসা করতে পারবো|”

35ইস্রায়েলের ঈশ্বর সর্বদা য়েভাবে প্রশংসিত হয়েছেন, চির দিন সে ভাবেই তাঁর প্রশংসা হোক|”সমস্ত লোক প্রভুর প্রশংসা করে সমবেত ভাবে বলে উঠলো, “আমেন!”

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

36তারপর আসফ আর তাঁর ভাইদের দায়ূদ প্রতিদিন সাক্ষ্যসিন্দুকের সামনে সেবা করার জন্য রেখে গেলেন|

37য়িদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও আরো 68 জন লেবীয়কেও দায়ূদ আসফের কাছে রেখে গেলেন| ওবেদ-ইদোম আর হোষা দুজনেই প্রহরী ছিলেন|

38গিবিয়োনে প্রভুর তাঁবুতে বেদীর সামনে সেবা করার জন্য দায়ূদ সাদোক ও তাঁর সতীর্থ যাজকদের রেখে এসেছিলেন|

39প্রতি দিন সকালে আর বিকেলে সাদোক ও অন্যান্য যাজকরা মিলে প্রভুর ইস্রায়েলকে দেওয়া বিধি-পুস্তক অনুসারে বেদীতে হোমবলি উত্সর্গ করতেন|

40প্রভুর প্রশংসা গীত গাইবার জন্য হেমন, য়িদূথূন এবং অন্যান্য লেবীয়দের প্রত্যেকের নাম ধরে নির্বাচন করা হয়েছিল, কারণ তাঁর প্রেম চির প্রবহমান|

1Chronicles 16 illustration - 1Chronicles Chapter 16

41হেমন আর য়িদূথূনকে সকলের সঙ্গে খঞ্জনি এবং তূরী-ভেরী বাজাতে হত| ঈশ্বরের নাম বন্দনার সময়ে তাঁরা অন্যান্য বাদ্যযন্ত্রও বাজাতেন| য়িদূথূনের পুত্ররা তাঁবুর দরজায পাহারা দিতো|

42এই সমস্ত উত্সবের পর প্রত্যেকে য়ে যার বাড়িতে ফিরে গেল| রাজা দায়ূদও তাঁর পরিবারকে আশীর্বাদ করতে নিজের প্রাসাদে ফিরে গেলেন|

43প্রাসাদে ফিরে আসার পর দায়ূদ ভাব্বাদী নাথনকে বললেন, “আমি এরস কাঠের তৈরি রাজপ্রাসাদে বাস করি, কিন্তু সাক্ষ্যসিন্দুকটা পড়ে আছে তাঁবুতে| আমি ওটির জন্য একটা মন্দির বানাতে চাই|”

Chapter Complete

You have read 1Chronicles 16

43 verses