Lumina
1Chronicles

David's Warriors

1Chronicles 12·Bengali Bible

1এঁরা য়ে কোন হাতেই তীর ছুঁড়তে পারতো, দু’হাতে গুলতিও চালাতে পারতো| এঁরা সকলেই বিন্যামীনের পরিবারগোষ্ঠীর সদস্য এবং শৌলের আত্মীয় ছিল|

2অহীযেষর ছিলেন এঁদের দলের নেতা, এছাড়াও এই দলে ছিলেন তাঁর ভাই য়োযাশ (এঁরা গিবিয়াতের শমায়ের পুত্র), অস্মাবতের পুত্র য়িষীযেল আর পেলট, অনাথোত শহরের বরাখা আর য়েহূ,

3গিবিয়োনের য়িশ্ামযিয (ইনি সেই ত্রিশ জন বীরের অন্যতম এবং তাদের অধ্যক্ষ ছিলেন|), য়িরমিয, য়হসীযেল, য়োহানন, গদেরাথের য়োষাবদ,

4ইলিযূষয, য়িরীমোত্‌, বালিয, শমরিয়, হরূফের শফটিয়,

5ইল্কানা, য়িশিয, অসরেল, য়োয়েষর, যাশবিযাম প্রমুখ কোরহ পরিবারগোষ্ঠীর যোদ্ধারা

1Chronicles 12 illustration - 1Chronicles Chapter 12

6আর গদোর শহরের য়িরোহমের পুত্র য়োয়েলা আর সবদিয়|

7গাদ পরিবারগোষ্ঠীর একাংশও মরুভূমিতে দায়ূদের দুর্গে গিয়ে তাঁর সঙ্গে য়োগ দিয়েছিলেন| এরাও সকলেই সিংহের মত পরাএমশালী এবং কুশলী যোদ্ধা ছিলেন| বর্শা আর ঢাল নিয়ে যুদ্ধ করা ছাড়াও এঁরা সকলেই পাহাড়ী পথে হরিণের মত দৌড়তে পারতেন|

8গাদ পরিবারগোষ্ঠীর এই দলের নেতা ছিলেন এষর; দ্বিতীয় ওবদিয এবং তৃতীয় ইলীয়াব|

9চতুর্থ মিশ্ামন্না, পঞ্চম য়িরমিয,

10ষষ্ঠ অত্তয, সপ্তম ইলীযেল,

1Chronicles 12 illustration - 1Chronicles Chapter 12

11অষ্টম য়োহানন, নবম ইল্সাবাদ,

12দশম য়িরমিয আর একদশ মগ্বন্নয|

13এঁরা সকলেই গাদীয সেনাবাহিনীর সেনাপতি ছিলেন এবং এই দলের দুর্বলতম ব্যক্তিও একাই 100 জনের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখতেন| দলের সর্বাপেক্ষা যিনি শক্তিমান ছিলেন তিনি একা 1,000 জনের মোকাবিলা করতে পারতেন|

14গাদ পরিবারগোষ্ঠীর এই সমস্ত সৈনিকরা বছরের প্রথম মাসে, যখন যর্দন নদীতে প্রবল বন্যা হচ্ছে সে সময়ে নদী পার হয়ে উপত্যকার লোকদের পূর্ব ও পশ্চিমে তাড়িয়ে নিয়ে গিয়েছিলেন|

15বিন্যামীন ও যিহূদা পরিবারগোষ্ঠীর অন্যান্য ব্যক্তিরাও দুর্গে এসে দায়ূদের সঙ্গে য়োগ দিয়েছিলেন|

1Chronicles 12 illustration - 1Chronicles Chapter 12

16দায়ূদ তাঁদের সঙ্গে দেখা করে বললেন, “আপনারা যদি শান্তিতে আমাকে সাহায্য করতে এসে থাকেন তাহলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি| কিন্তু আমি কিছু অন্যায় না করা সত্ত্বেও আপনারা যদি আমার প্রতি বিশ্বাসঘাতকতা করতে এসে থাকেন তাহলে আমার পূর্বপুরুষদের ঈশ্বর য়েন তা দেখেন এবং আপনাদের শাস্তি দেন|”

17অমাসয় ছিলেন সেই তিরিশ জন বীরের নেতা| তখন আত্মার ভর হলে তিনি বলে উঠলেন:“দায়ূদ আমরা তোমার পক্ষে| আমরা তোমার সঙ্গে আছি| হে য়িশযের পুত্র- শান্তি! তোমার শান্তি হোক| এবং যারা তোমায় সাহায্য করে তাদের শান্তি হোক| কারণ তোমার ঈশ্বর তোমায় সাহায্য করেন|”দায়ূদ তখন এই সমস্ত ব্যক্তিকেই তাঁর দলে স্বাগত জানিয়ে, তাঁদের ওপর নিজের সেনাবাহিনীর দায়িত্ব দিলেন|

18মনঃশি পরিবারগোষ্ঠীর অনেকেই দায়ূদ যখন পলেষ্টীয়দের সঙ্গে শৌলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন তাঁর সঙ্গে য়োগ দিয়েছিলেন| তবে পলেষ্টীয় নেতাদের আপত্তি থাকায় শেষ পর্য়ন্ত দায়ূদ শৌলের বিরুদ্ধে যুদ্ধে পলেষ্টীয়দের সাহায্য করেন নি| এই সমস্ত পলেষ্টীয় নেতারা বলেছিল, “দায়ূদ যদি তাঁর মনিব, শৌলের কাছে ফিরে যান তবে আমাদের মুণ্ড কাটা পড়বে|”

19মনঃশি পরিবারগোষ্ঠীর য়ে সমস্ত ব্যক্তি সিক্লগ শহরে এসে দায়ূদের দলে য়োগ দিয়েছিলেন, তাঁরা হলেন- অদ্ন, য়োষাবদ, য়িদীযেল, মীখায়েল, য়োষাবদ, ইলীহূ আর সিল্লথয| এঁরা সকলেই মনঃশি পরিবারে সৈন্যাধ্যক্ষ ছিলেন|

20অসত্‌ ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধে তাঁরা দায়ূদকে সাহায্য করেছিলেন| এই সমস্ত অসত্‌ ব্যক্তিরা সারা দেশে সুয়োগ সুবিধে মত চুরি-চামারি চালিযে যাচ্ছিল| মনঃশি পরিবারের বীর যোদ্ধারা দায়ূদের সেনাবাহিনীর নেতায পরিণত হয়েছিলেন|

1Chronicles 12 illustration - 1Chronicles Chapter 12

21প্রতি দিন দলে দলে লোক এসে দায়ূদের পাশে দাঁড়ানোয এমশঃ তিনি এক সুবিশাল ও শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুললেন|

22এই সব ব্যক্তিবর্গ যাঁরা হিব্রোণ শহরে দায়ূদের সঙ্গে য়োগ দিয়েছিলেন এবং যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলেন এবং প্রভু যা বলেছিলেন সেই অনুযায়ীশৌলের রাজধানী দায়ূদের হাতে তুলে দিতে চেয়েছিলেন, তাঁরা সংখ্যায় হলেন নিম্নরূপ:

23যিহূদা পরিবারগোষ্ঠীর 6,800 জন কুশলী ও তত্‌পর যোদ্ধা| এঁরা সকলেই বর্শা ও বল্লমধারী ছিলেন|

24শিমিযোনের পরিবারগোষ্ঠীর 7,100 জন বীর যোদ্ধা ছিলেন|

25লেবি পরিবারগোষ্ঠীর 4,600 জন|

1Chronicles 12 illustration - 1Chronicles Chapter 12

26হারোণ বংশের নেতা যিহোয়াদাও 3,700 জন নিয়ে এই দলে য়োগ দিয়েছিলেন|

27এছাড়া পরিবারের আরো 22 জন নেতাসহ য়োগ দিয়েছিলেন সাহসী ও তরুণ সেনা সাদোক|

28শৌলের আত্মীয় এবং তখনও পর্য়ন্ত তার প্রতি অনুগত বিন্যামীন পরিবারগোষ্ঠীর 3,000 জনও য়োগ দিয়েছিলেন এই দলে|

29ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 20,800 জন বীরযোদ্ধা| তারা তাদের পরিবারে বিখ্যাত ছিল|

30মনঃশি পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 18,000 জন দায়ূদকে রাজা বানাতে|

1Chronicles 12 illustration - 1Chronicles Chapter 12

31ইষাখরের পরিবার থেকে আত্মীয়সহ এসেছিলেন 200 জন প্রাজ্ঞ নেতা| তাঁরা হলেন সেই সব লোক যাঁরা ইস্রায়েলের মঙ্গলের জন্য কখন কি করা প্রয়োজন তা ভাল ভাবেই বুঝতেন|

32সবূলূনের পরিবারগোষ্ঠী থেকে য়োগ দিয়েছিলেন সর্বাস্ত্রে পারদর্শী 50,000 জন কুশলী যোদ্ধা| এঁরা সকলেই দায়ূদের একান্ত অনুগত ছিলেন|

33নপ্তালির পরিবারগোষ্ঠী থেকে 1,000 অধ্যক্ষ ছিল| তাদের সঙ্গে 37,000 ব্যক্তি ছিল| তারা বর্শা ও ঢাল নিয়ে এসেছিলেন|

34দান পরিবারগোষ্ঠী থেকে এসেছিলেন 28,600 জন রণ-কুশলী যোদ্ধা|

35আশের পরিবারগোষ্ঠী থেকেও রণ-কুশলী 40,000 জন এসেছিলেন|

1Chronicles 12 illustration - 1Chronicles Chapter 12

36এবং যর্দন নদীর পূর্বদিক থেকে রূবেণ, গাদ ও অর্ধেক মনঃশি পরিবার মিলিয়ে মোট 1,20,000 ব্যক্তি বিভিন্ন রকমের অস্ত্র-শস্ত্র নিয়ে এই দলে য়োগ দিয়েছিলেন|

37এই সমস্ত বীর যোদ্ধারা দায়ূদকে ইস্রায়েলের রাজা করতে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে হিব্রোণে এসেছিলেন| ইস্রায়েলের অবশিষ্ট লোকদেরও এই প্রস্তাবের প্রতি সমর্থন ছিল|

38এঁরা সকলে হিব্রোণে দায়ূদের সঙ্গে তিন দিন পানাহার করে ও তাঁদের আত্মীয়-পরিজনের বানানো খাবার-দাবার খেয়ে কাটালেন|

39ইষাখর, সবূলূন ও নপ্তালি পরিবারগোষ্ঠীরা উট, ঘোড়া, গাধা ও ষাঁড়ের পিঠে চড়িযে মযদা, ডুমুরের পিঠে, কিস্মিস্, দ্রাক্ষারস, তেল, ছাগল এবং মেষ প্রভৃতি এনেছিলেন| ইস্রায়েলের সকলেই খুব খুশী হয়েছিলেন|

40দায়ূদ তাঁর সেনাবাহিনীর সমস্ত অধ্যক্ষদের সঙ্গে কথা বলার পর

Chapter Complete

You have read 1Chronicles 12

40 verses