Lumina
1Chronicles

David Made King; Mighty Men

1Chronicles 11·Bengali Bible

1আগে, রাজা শৌল জীবিত থাকা কালীন আপনি আমাদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন| প্রভু বয়ং আপনাকে বলেছিলেন, ‘দায়ূদ, তুমি আমার লোকদের, ইস্রায়েলের লোকদের মেষপালক হবে| এক দিন তুমিই তাদের নেতা হবে|”‘

2ইস্রায়েলের সমস্ত নেতারাও হিব্রোণে দায়ূদের সঙ্গে দেখা করতে এলে, তিনি প্রভুর সাক্ষাতে তাঁদের সকলের সঙ্গে সেখানে চুক্তিবদ্ধ হলেন এবং নেতারা সকলে তাঁর গায়ে সুগন্ধী তেল ছিটিয়ে তাঁকে ইস্রায়েলের নতুন রাজা হিসেবে অভিষেক করলেন| শমূযেলের মাধ্যমে প্রভু আগেই একথা ভবিষ্যত্ ‌বাণী করেছিলেন|

3দায়ূদ এবং ইস্রায়েলের সমস্ত লোকরা তখন জেরুশালেমে গেলেন| সে সময়ে জেরুশালেম শহরের নাম ছিল য়িবূষ| আর সেখানে যাঁরা বাস করত তাদের যিবূষীয় বলা হত| এই সমস্ত যিবূষীয়রা

4দায়ূদকে তাদের শহরে ঢুকতে দিতে অস্বীকার করলে, দায়ূদ তাদের যুদ্ধে পরাজিত করে সিযোনের দুর্গ দখল করলেন| এই অঞ্চলটিই পরবর্তী কালে দায়ূদ নগরী বা দায়ূদের শহর নামে পরিচিত হয়|

5দায়ূদ বললেন, “যিবূষীয়দের বিরুদ্ধে যুদ্ধে য়ে আমার সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে তাকেই আমি আমার সেনাবাহিনীর সেনাপতি করব|” তখন সরূযার পুত্র য়োয়াব সেই আক্রমণের নেতৃত্ব দিলেন এবং তাঁকে ইস্রায়েলীয় সেনাবাহিনীর সেনাপতি করা হল|

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

6দায়ূদ ঐ দুর্গে তাঁর বসতি বিস্তার করে দুর্গের চারপাশে শহর বানিয়ে ছিলেন বলেই এই জায়গার নাম দায়ূদ নগরী হয়েছিল|

7দায়ূদ মিল্লো থেকে দুর্গের প্রাচীর পর্য়ন্ত অঞ্চলে শহর স্থাপন করেছিলেন| য়োয়াব শহরের অন্যান্য অঞ্চলের সংস্কার সাধন করেছিলেন|

8এদিকে সর্বশক্তিমান প্রভুর সহায়তায উত্তরোত্তর দায়ূদের শক্তিবৃদ্ধি হতে থাকল|

9ইস্রায়েলে দায়ূদের শাসন কালে তিনজন নেতা ক্ষমতা ও খ্যাতির শিখর স্পর্শ করেছিলেন| এঁরা দায়ূদের বিশিষ্ট সেনাবাহিনীর ওপর কর্তৃত্ব করতেন এবং ইস্রায়েলের সমস্ত লোকদের সঙ্গে একত্রিতভাবে ঈশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ীদায়ূদের রাজ্য়কে সহায়তা করতেন|

10এই তিন জন ব্যক্তির মধ্যে প্রথম জন হলেন হক্মোনীযের পুত্র যাশবিযাম| তিনি ছিলেন রথ-পরিচালক অধিকর্তাদের নেতা| একবার যাশবিযাম তাঁর বর্শা দিয়ে এক সঙ্গে 300 জনকে হত্যা করেছিলেন|

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

11দ্বিতীয় জন হলেন অহোহের দোদোর পুত্র ইলিয়াসর|

12তিনি পস্-দম্মীমে পলেষ্টীয়দের সঙ্গে যুদ্ধের সময় দায়ূদকে সঙ্গ দিয়েছিলেন|

13ইস্রায়েলের লোকরা যখন পলেষ্টীয়দের আক্রমণ থেকে বাঁচার জন্য পালাতে শুরু করেছিল সে সময় এই তিন জন বিরোধী সেনাদের সঙ্গে যুদ্ধ করে এক ক্ষেত ভর্তি য়ব রক্ষা করে এবং বিপক্ষীয শএুদের প্রভুর সহায়তায পরাজিত করে|

14এক দিন যখন দায়ূদ অদুল্লমের গুহাতে আটকা পড়েছেন এবং রফাযীম উপত্যকা পর্য়ন্ত পলেষ্টীয় সেনাবাহিনী এগিয়ে এসেছে, সে সময় এই তিন বীর হামাগুড়ি দিয়ে সমস্ত পথটুকু গিয়ে দায়ূদের সঙ্গে য়োগ দিয়েছিলেন|

15আরেক বার এক দল পলেষ্টীয় সেনা তখন বৈত্‌লেহমে আর দায়ূদ ছিলেন দুর্গের ভেতরে|

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

16নিজের বাসভূমির এক গণ্ডুষ জল পান করার জন্য তৃষ্ণার্ত দায়ূদ কথাপ্রসঙ্গে সবে বলেছেন, “ইস, কেউ যদি এখন আমায় বৈত্‌লেহমের সিংহদরজার পাশের কুঁযোটা থেকে একটু জল পান করাতে পারত|” দায়ূদ সত্যিকার চাইছিল না, কেবল মাত্র বলছিল|

17সঙ্গে সঙ্গে এই তিন বীর যোদ্ধা পলেষ্টীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে গিয়ে বৈত্‌লেহমের য়ে কুঁযোর জল দায়ূদ পান করতে চেয়েছিলেন, সেই জল নিয়ে আসলেন| দায়ূদ তখন সেই জল নিজে পান না করে নৈবেদ্য স্বরূপ ঈশ্বরের উদ্দেশ্যে মাটিতে ঢেলে দিয়ে বললেন,

18“হে প্রভু, নিজেদের জীবন তুচ্ছ করে যারা এই জল আমার জন্য এনেছে তা পান করা আর তাদের রুধির পান করা সমতুল্য| তাই দায়ূদ জল পান করতে অস্বীকার করলেন|” দায়ূদের ঐ তিন জন নাযক এই ধরণের আরো অনেক বীরত্বপূর্ণ কাজকর্ম করেছিলেন|

19য়োয়াবের ভাই অবীশয় ছিলেন এই তিন বীরের নেতা| তিনি একবার বর্শা দিয়ে 300 জনকে হত্যা করেছিলেন|

20অবীশযের খ্যাতি এদের কারো থেকে কম তো ছিলই না বরঞ্চ সেরা তিরিশ জন সেনার তুলনায়ও দ্বিগুণ ছিল| যদিও তিনি তিন বীরের এক জন ছিলেন না, তবুও তিনি তাদের নেতা হয়েছিলেন|

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

21যিহোয়াদার পুত্র বনায় এক জন বীরযোদ্ধা ছিলেন| তিনি কব্সেলের লোক ছিলেন এবং বহু দুঃসাহসিক কাজ করেছিলেন| তিনি মোযাবের দুই সাহসী যোদ্ধাকে হত্যা করা ছাড়াও একবার এক তুষারাচ্ছন্ন দিনে একটা গুহায প্রবেশ করে একটা সিংহ মেরেছিলেন|

22এছাড়াও বনায়, তাঁতীর দণ্ডের মত সুবিশাল বল্লমধারী 71,2 ফুট দীর্ঘ এক মিশরীয সেনাকে মেরে ফেলেছিলেন| বনায়ের ছিল শুধু একটা লাঠি কিন্তু মিশরীযর হাত থেকে তার বল্লমটা কেড়ে নিয়ে তিনি তাই দিয়েই ঐ ব্যক্তিকে হত্যা করেন|

23যিহোয়াদার এই বীরপুত্রের খ্যাতি ঐ তিন জন নাযকের তুলনায় কোন অংশে কম ছিল না|

24এমনকি ঐ তিন জনের একজন না হয়েও তাঁর খ্যাতি সেরা তিরিশ জন সৈনিকের থেকে বেশি ছিল| দায়ূদ তাঁকে তাঁর দেহরক্ষীদের নেতা নিযুক্ত করেছিলেন|

25য়োয়াবের ভাই অসাহেল, বৈত্‌লেহমের দোদোর পুত্র ইল্হানন,

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

26হরোরের শম্মোত্‌, পলোনের হেলস,

27তকোযের ইক্কেশের পুত্র ঈরা, অনাথোতের অবীযেষর,

28হূশাতীয সিব্বখয, অহোহর ঈলয,

29নটোফার মহরয, নটোফার বানার পুত্র হেলদ,

30বিন্যামীন পরিবারের গিবিয়ার রীবয়ের পুত্র ইথয, পিরিযাথোনের বনায়,

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

31গাশ-উপত্যকা নিবাসী হূরয, অর্ব্বতীয অবীযেল,

32বাহরূমের অস্মাবত্‌, শাল্বোনের ইলিযহবঃ,

33গিষোণের হাষেমের পুত্র হরারী, শাগির পুত্র য়োনাথন,

34হরারী সাখরের পুত্র অহীযাম, ঊরের পুত্র ইলীফাল,

35মখেরাতের হেফর, পলোনার অহিয,

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

36কর্মিলের হিষ্রো, ইষ্বয়ের পুত্র নারয,

37নাথনের ভাই য়োয়েল, হগ্রির পুত্র মিভর,

38অম্মোনের সেলক, সরূযার পুত্র য়োয়াবের অস্ত্রবাহক বেরোতের নহরয,

39য়িত্রযের ঈরা আর গারেব, হিত্তীয়ের ঊরিয,

40অহলযের পুত্র সাবদ, রূবেণ পরিবারগোষ্ঠীর অন্যতম প্রধান শীষার পুত্র অদীনা ও তাঁর ত্রিশ জন সঙ্গী,

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

41মাখার পুত্র হানান, মিত্নর য়োশাফট,

42অষ্টরোতের উষিয, অরোযেরবের হোথমের দুই পুত্র শাম ও যিয়ীয়েল,

43শিম্রির পুত্র য়িদীযেল আর তাঁর ভাই তীষীয য়োহা, মহবীর ইলীযেল,

44ইল্নামের দুই পুত্র য়িরীবয় আর য়োশবিয, মোযাবের য়িত্‌মা,

45ইলীযেল, ওবেদ আর মসোবাযের যাসীযেল

1Chronicles 11 illustration - 1Chronicles Chapter 11

46প্রমুখ সকলেই ছিলেন দায়ূদের ‘সেরা তিরিশ’ সৈন্যদলের সেনা|

47দায়ূদ যখন কীশের পুত্র শৌলের ভয়ে গা ঢাকা দিয়েছিলেন তখন য়ে সমস্ত যোদ্ধারা সিক্লগে তাঁর কাছে এসেছিল এটি হল তাদের তালিকা| তারা দায়ূদকে যুদ্ধে সাহায্য করেছিল|

Chapter Complete

You have read 1Chronicles 11

47 verses