Lumina
1Chronicles

Death of Saul

1Chronicles 10·Bengali Bible

1পলেষ্টীয়রা রাজা শৌল ও তাঁর পুত্রদের পেছনে ধাওযা করে শেষ পর্য়ন্ত তাঁদের ধরে ফেলে হত্যাও করেছিল| শৌলের তিন পুত্র য়োনাথন, অবীনাদব ও মল্কি-শূয পলেষ্টীয়দের হাতে মারা পড়েছিলেন|

2এবং শৌলের চারপাশে যুদ্ধ তীব্র হয়ে ওঠে এবং শৌলকে পলেষ্টীয় তীরন্দাজরা তীর ছুঁড়ে আহত করে|

3রাজা শৌল তখন তাঁর অস্ত্রবাহককে বললেন, “তুমি তরবারি বের করে নিজের হাতে আমায় হত্যা কর| তাহলে আর এই ভিন্দেশীরা এসে আমায় নিয়ে মস্করা করতে বা আমায় আঘাত করতে পারবে না|”কিন্তু রাজার অস্ত্রবাহক মহারাজকে হত্যা করতে ভয় পেল| তাই শৌল তখন নিজের তরবারি দিয়েই আত্মহত্যা করলেন|

4অস্ত্রবাহক যখন দেখতে পেল রাজা শৌলের মৃত্যু হয়েছে তখন সেও নিজের তরবারি দিয়ে নিজেকে হত্যা করল|

5অর্থাত্‌ রাজা শৌল ও তাঁর তিন পুত্র এক সঙ্গে মারা গেলেন|

1Chronicles 10 illustration - 1Chronicles Chapter 10

6সমতল ভূমিতে বসবাসকারী ইস্রায়েলের বাসিন্দারা দেখল তাদের সেনাবাহিনী রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর রাজা শৌল ও তাঁর তিন পুত্র মারা গিয়েছে| তখন তারাও তাদের শহর ছেড়ে পালাল| পলেষ্টীয়রা সেই সমস্ত শহর দখল করে সেখানে বাস করতে শুরু করল|

7পরের দিন পলেষ্টীয়রা মৃতদেহ থেকে দামী জিনিসপত্র খুলে নিতে এসে গিল্বোয পর্বতে রাজা শৌল ও তাঁর তিন পুত্রের মৃতদেহ খুঁজে পেল|

8শৌলের দেহ থেকে দুর্মূল্য জিনিসপত্র নিয়ে নেওয়ার পর পলেষ্টীয়রা শৌলের মুণ্ড এবং বর্ম নিয়ে নিল এবং তাদের লোকদের এবং তাদের দেবতাদের খবরটা জানানোর জন্য রাজ্যের সর্বত্র বার্তাবাহক পাঠাল|

9তারপর তাদের ভ্রান্ত দেবতার মন্দিরে শৌলের কাটা মুণ্ডুটা ঝুলিয়ে দিল|

10যাবেশ-গিলিয়দের সমস্ত লোকরা যখন জানতে পারল পলেষ্টীয়রা শৌলের কি দশা করেছে

1Chronicles 10 illustration - 1Chronicles Chapter 10

11তখন তারা শহরের সাহসী লোকদের রাজা ও রাজপুত্রদের মৃতদেহ ফেরত আনতে পাঠাল| যাবেশ-গিলিয়দে রাজা ও রাজপুত্রদের মৃতদেহ নিয়ে আসার পর তারা চার জনকেই যাবেশে একটা বড় গাছের তলায় সমাধিস্থ করে সাত দিন ধরে শোকপ্রকাশ এবং উপোস করল|

12প্রভুর প্রতি অনুগত না হওয়ার কারণেই এবং প্রভুর বাণী উপেক্ষা করার জন্যই শৌলের মৃত্যু হয়েছিল| প্রভুর উপদেশ নেবার পরিবর্তে শৌল এক মাধ্যমের কাছে পরামর্শের জন্য য়েতেন|

13এসব কারণেই প্রভু রাজা শৌলের মৃত্যু ঘটিযে য়িশযের পুত্র দায়ূদের হাতে রাজ্য় তুলে দিয়েছিলেন|

14হিব্রোণে ইস্রায়েলের সমস্ত লোক দায়ূদের কাছে এসে বলল, “আপনার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক|

Chapter Complete

You have read 1Chronicles 10

14 verses